Activities Details
সবার জন্য নিরাপদ পানি
Date : জুন 4, 2022, 8:55 অপরাহ্ন , Location : করবাড়ী মোড়ের পুর্ব পাশে বাদশা মার্কেটে অগভীর নলকুপটি স্থাপন
সবার জন্য নিরাপদ পানি" এই শ্লোগান কে সামনে রেখে আজ করবাড়ী মোড়ের পুর্ব পাশে বাদশা মার্কেটে জমায়েত হওয়া আগন্তুক এবং পথচারিদের পানীয় পানের জন্য আসন্ন ৮ নং মহাদান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জ্বনাব মোহাম্মদ আবু তাহের একটি অগভীর নলকুপ হস্তান্তর করেন।অগভীর নলকুপটি স্থাপন করা, টিউববওয়েল পাড় পাকাকরণ সহ সমস্ত খরচ বহন করেন বিশিষ্ট সমাজ সেবক,গরীব-দুঃখী-মেহনতি মানুষের বন্ধু, আলেকিত সমাজ গঠনের অগ্রগামী পথিক,যুব সমাজের আইকন,মাদক মুক্ত সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মানের আলোকিত ব্যক্তি জ্বনাব মোহাম্মদ আবু তাহের।
জনাব আবু তাহের সাহেবের নিকট থেকে অগভীর নলকুপটি গ্রহণ করেন ৮ নং ওয়ার্ডের (করবাড়ী,কোদুলা,রঘুনাথপুর,বাঁশবাড়ী) বর্তমান মেম্বার জ্বনাব মোঃ লাভলু মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহান আল্লাহ নিকট দোয়া রইলো, তিনি যেন মোহাম্মদ আবু তাহের সাহেবের এই দান কবুল ও মঞ্জুর করেন এবং সাদকায়ে জারিয়া রাখে।আমিন।